আজ বান্দাইখাড়া গণহত্যা দিবস: ১৯৭১-এর রক্তস্নাত স্মৃতি ও শহিদদের প্রতি শ্রদ্ধা

আজ ২০ সেপ্টেম্বর নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ/ণহ/ত্যা দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকারদের বর্বর হ*ত্যাযজ্ঞের সাক্ষী হয়ে আছে বান্দাইখাড়া। দুই দফায় সংঘটিত সেই হত্যা/কাণ্ডে প্রাণ হারান বহু নিরীহ মানুষ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, প্রবীণ ব্যক্তি ও শহিদ পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ৭ জুলাই প্রথম দফায় পাকিস্তানি সেনারা নৌকাযোগে বান্দাইখাড়ায় এসে হ*ত্যা/যজ্ঞ চালায়। তৎকালীন ধানের হাট ও বাজার এলাকায় অন্তত আটজন নিরীহ মানুষকে হ*/ত্যা করা হয়।
এরপর ২০ সেপ্টেম্বর দেশীয় রাজাকারদের সহযোগিতায় প্রায় ১২টি নৌকায় ৮০-৯০ জন পাকিস্তানি সৈন্য বান্দাইখাড়ায় আসে। সাপ্তাহিক হাটের দিন শত শত নিরীহ মানুষকে ধরে এনে তাদের মধ্যে বাছাই করে নির্বিচারে গু*/লি চালানো হয়। এতে ৭০ থেকে ৮০ জন, মতান্তরে শতাধিক মানুষ নি*হত হন বলে স্থানীয়ভাবে জানা যায়। নিহতদের অনেকের ম/র/দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে ৪০-৪৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মুসলিম শহিদদের মাটিচাপা দেওয়া হয় এবং হিন্দু শহিদদের ম/র/দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের বর্ণনায় জানা যায়।
গ/ণ*হত্যা শেষে পাকিস্তানি বাহিনী ফিরে যাওয়ার সময় তারানগর ও বাউল্লা গ্রামের কাছে মুক্তিযোদ্ধারা তাদের ওপর প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয় বর্ণনা অনুযায়ী, ওই পাল্টা আক্রমণে পাকিস্তানি বাহিনীর দুটি কোশা ও ৯-১০টি পানসি নৌকা ধ্বংস হয় এবং বহু পাকিস্তানি সেনা হতাহত হয়।
স্থানীয় প্রবীণদের বর্ণনা ও ১৯৭১ সালের ক্যালেন্ডারের হিসাব মিলিয়ে ২০ সেপ্টেম্বরকে বান্দাইখাড়া গ*ণহ/ত্যা/র দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই বছর ২০ সেপ্টেম্বর ছিল সোমবার, অর্থাৎ বান্দাইখাড়ার সাপ্তাহিক হাটের দিন।
ইতিহাসের এই ভয়াবহ স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। সংগঠনটি ২০১৩ সাল থেকে স্থানীয়ভাবে বান্দাইখাড়া গ*ণহ/ত্যা দিবস পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১২ সেপ্টেম্বর একুশে পরিষদ নওগাঁর সদস্যরা নৌকাযোগে বান্দাইখাড়ায় গিয়ে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ১৯৭১ সালের গ/ণহ/ত্যা/য় নি/হত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
র*ক্তস্নাত বান্দাইখাড়ার এই ইতিহাস আজও মুক্তিযুদ্ধের ভয়াবহতা, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের স্মারক হয়ে আছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন