আত্রাইয়ে ভবানীপুর সুপার লিগের শিরোপা জিতল সাঈদ কিংস একাদশ

নওগাঁর আত্রাইয়ে আরাফাত রহমান কোকো ভবানীপুর সুপার লিগ-২০২৬-এর প্রথম আসরের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ভবানীপুর মাছ বাজার ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাঈদ কিংস একাদশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩ টা হইতে ৪:৩০ মিনিট পর্যন্ত উপজেলার ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ভবানীপুর যুব সমাজ ও ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাডেমি যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলার উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
এছাড়াও নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন নসিব, উপজেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন চঞ্চল, সাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান এবং ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাডেমির সভাপতি সবুজ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় সাঈদ কিংস একাদশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমারখালীতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে সংসদ সদস্য আফজাল হোসেন, দিলেন টিন ও আর্থিক অনুদান

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলঙ্গী এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং