
নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আতিকুর রহমান।
৩০ আগস্ট (রোববার) তিনি আত্রাই উপজেলা ভূমি অফিসে যোগদান করে তাঁর কর্মস্থলের নতুন দায়িত্ব বুঝে নেন।
যোগদান শেষে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
যোগদানের পর নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমান জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, আধুনিক ও হয়রানিমুক্ত করাই তাঁর মূল লক্ষ্য; এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, ইউএনও মো. মনিরুজ্জামান আশা প্রকাশ করেন যে তাঁর যোগদানের ফলে ভূমি কার্যক্রমে আরও গতি আসবে।




