
নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. কাদের।
বক্তৃতা সভায় পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন করিম,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,
তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন,বীর মুক্তিযোদ্ধা আজারুল ইসলাম (হিরু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাদির, নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র দলের সভাপতি শামিম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন,পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান,
মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুল হক রুনু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃদ্ধ।
এ সময় উপস্থিত প্রতিনিধিরা উপজেলার
বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পাশাপাশি জনস্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা মদন উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।



