আমতলীতে ভেজাল কসমেটিক ও নকল ঔষধসহ একজন আটক

বরগুনার আমতলী উপজেলায় ভেজাল কসমেটিকস, নকল ঔষধ ও বিভিন্ন স্কিন কেয়ার সামগ্রী বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিক দ্রব্য, নকল ঔষধ এবং ক্ষতিকর স্কিন কেয়ার পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন