
১২ কোটি ৫৬ লাখ টাকার আমতলী পৌর লেক প্রকল্পে ধস: অনিয়মের অভিযোগে কাজ বন্ধ
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পে ওয়াকওয়ের একটি ড্রপওয়াল ধসে পড়েছে। প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ চলাকালেই এমন ঘটনায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনার পর প্রশাসনিক পদক্ষেপে প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে মেগা প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে আমতলী







