
ঝালকাঠি সদর উপজেলার দশটি ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে ঝালকাঠি সদর উপজেলার সবচেয়ে হেভি ওয়েট ইউনিয়ন ৩ নং নবগ্রাম ইউনিয়ন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় জনগণের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পেয়ে জনগণ তাদের চেয়ারম্যান নির্বাচিত করতে মুখেই আছে। নবগ্রাম ইউনিয়নে একাধিক প্রার্থী মনোনয়ন চাইলেও তাদের মধ্যে আলোচনা শীর্ষে রয়েছেন নবগ্রাম ইউনিয়নের সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি সাবেক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বর্তমান জেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুর রহমান খান পান্নু, এছাড়াও মনোনয়ন চাচ্ছেন বর্তমান ইউনিয়নবিএনপির সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ শহীদুল্লাহ।
আনিসুর রহমান পান্নু বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নুর আপন ছোট ভাই। স্থানীয় সূত্র বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ও তাদের সুখে দুখে পাশে থাকা আনিসুর রহমান খান পান্নু কে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে মুখিয়ে আছেন। তারা জানান দলের দুর্দিনে সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন আনিসুর রহমান পান্নু।একই সাথে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি। তাই তার এই ত্যাগ তিতিক্ষা ও দলের প্রতি অনুগত্যা নেতাকর্মীদের পাশে থাকার নিদর্শন, থাকায় সকল নেতাকর্মীরা মনে করছেন আনিসুর রহমান পান্নুকে তাদের উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান হিসেবে ভীষণ প্রয়োজন।




