শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশত পরিবারের মাঝে লামায় উপহার সামগ্রী বিতরণ

​বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের একশত পরিবারের মানুষের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
​
বুধবার(১৪অক্টোবর) লামা রিপোটার্স ক্লাব হল রুমে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপির)চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে একশত সনাতন ধর্মাবলম্বী গ্রহীতাদের হাতে শুভেচ্ছা উপহার(শাড়ি ও ফতোয়া) সামগ্রী তুলে দেন লামা পৌরসভার ২নং ওয়ার্ড়ের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু ​বিধান দাশ। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, কার্যকরী সদস্য,লামা কেন্দ্রীয় হরি মন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটি বিপ্লব দাস,চুমকি বনিক,মিন্টু কর্মকারসহ প্রমুখ।
​
​অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী বিতরণ শেষে আগামী লামা পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন,প্রতিবছরের ন্যায় এই বছরেও লামা উপজেলায় ও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে সুখে দুঃখে থেকে সেবা করে যাব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন