আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন।

এর আগে সকাল ৭টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর আটকে থাকা ট্রেনগুলো একে একে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত মেরামত কাজ সম্পন্ন করলে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, রেললাইনের পাত কখন এবং কীভাবে ভেঙে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রেল চলাচলে যেন ভবিষ্যতে এমন বিঘ্ন না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়