চারঘাট পৌরসভায় পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত মাস্টার প্ল্যানে সড়কবাতি, ড্রেনেজ ও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়ার কথা

রাজশাহীর চারঘাট পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় চারঘাট পৌরসভা মিলনায়তন/সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জান্নাতুল ফেরদৌস। সভাটি উপস্থাপনা করেন জি-প্যাডের ডেপুটি টিম লিডার

Read More »

চারঘাটে পরিবারের চলাচলের পথ বন্ধের অভিযোগ, নিরাপত্তা চেয়েছেনভুক্তভোগী

রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডী পূর্বপাড়া এলাকায় একটি পরিবারের চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে ওই পরিবারের বাড়ির সামনে পায়ে চলাচলের পথটি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোছা. ঝরনা বেগম (৪১)। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি

Read More »

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন। এর আগে সকাল ৭টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

Read More »

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিনু

স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী থাকেন। তবে দলের মধ্যে

Read More »

চারঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহীর চারঘাটে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা

Read More »

পুঠিয়ায় জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় পৃথক দুটি অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মিশ্রিত মোট ১৮ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কাউন্সিল বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Read More »

পুঠিয়ায় কর্দমাক্ত সড়কে চরম দুর্ভোগ, বালিয়াঘাটি-সোনারপাড়ায় জনভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরসংলগ্ন বালিয়াঘাটি-সোনারপাড়া সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ কাদায় একাকার হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি ও কাদা জমে যাওয়ায় পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা তৈরি হয়েছে। কোথাও কোথাও যানবাহনের চাকার কারণে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। এতে রিকশা, ভ্যান ও

Read More »

রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক সড়কদ্বীপে (আইল্যান্ড) উঠে উল্টে গিয়ে চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বালুবোঝাই ড্রাম ট্রাকটি সড়কদ্বীপের ওপর

Read More »

১৪ বছরেও বানেশ্বর বণিক সমিতির নির্বাচন নেই, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ ১৪ বছর ধরে না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নিয়মিত নির্বাচন না থাকায় সমিতির জবাবদিহিতা, স্বচ্ছতা ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ব্যবসায়ী। ব্যবসায়ীদের অভিযোগ, সর্বশেষ ২০১২ সালে বণিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে

Read More »

চারঘাট পৌরসভায় ১ হাজার ৬৬৮ ডাস্টবিনের হদিস নেই, নজরদারির অভাবে ভেস্তে যাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা

রাজশাহীর চারঘাট প্রথম শ্রেণির পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ৪ হাজার ছোট ও ৪০০ বড় ডাস্টবিনের মধ্যে ১ হাজার ৬৬৮টির হদিস মিলছে না। পৌরসভার তথ্য অনুযায়ী, বিতরণ ও সংরক্ষণের হিসাবের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য দেখা দিয়েছে। একই সঙ্গে ডাস্টবিন বিতরণে অনিয়ম, টাকা নেওয়া, রাজনৈতিক প্রভাব এবং যথাযথ তদারকির অভাবের অভিযোগ

Read More »