ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, নাটোরের ছাত্রদল নেতা স্বাধীনকে বহিষ্কার

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে (স্বাধীন) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।

এর আগে বুধবার দুপুর থেকে ফেসবুকে শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন পর্যটক আহত হয়েছেন

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত

কুয়াকাটায় ৯ বছর পর পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের পরিবেশনা ও নানা আয়োজন বিচ ফুটবল, ম্যারাথন, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব

একই সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য অভিজ্ঞতা, বঙ্গোপসাগরের ঢেউ,