শিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর

রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, রাজশাহী শাখার “বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬”। আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও আধুনিক শিক্ষায় সুসজ্জিত হয়ে দেশের স্বাবলম্বিতা ও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে, এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ

‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’ নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া নিজের ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ কথা বলেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তবে বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, বিচারের দাবিতে মানববন্ধনে এলেন ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন জিয়া হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ সীমান্ত। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় আজ শনিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ৩টি লরিতে করে এই ইউরেনিয়াম পৌঁছায়। এর আগে গতকাল রাতে রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে

স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বের হয়েই দিলেন হুমকি

‘এই যে আমাকে সাজা দিলো। দুর্নীতি কোথায় গিয়ে ঠেকেছে আপনাদের ধারণা আছে? আমার বিরুদ্ধে মামলা দিলো। চার জনের সাক্ষীতে যদি আমাকে যাবজ্জীবন জেল দেয়, তাহলে এখানে কয়েক হাজার লোক আছে, এরা তো সাক্ষ্য দিচ্ছে প্রতিপক্ষরা কী কী করেছে। বিচার হবে। বিচার কিন্তু শুরু হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি এই নাজিরপুরের মাটিতেই বিচার হবে তাদের।’ নাটোরের

রাবিতে ভূরাজনীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার ‘ক্রাফটিং প্রাগমাটিজম ইন জিওপলিটিক্স: অ্যাড্রেসিং বাংলাদেশেস চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিজ ইন এ্যান এরা অব গ্লোবাল রিঅ্যালাইনমেন্ট’ (Crafting Pragmatism in Geopolitics Addressing Bangladesh’s Challenges and Opportunities in an Era of Global Realignment) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও জার্মান বেসরকারি সংস্থা ফ্রিয়েডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস)-এর ঢাকা অফিস যৌথভাবে এই সেমিনারের

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি

পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটিপির (বর্জ্য পরিশোধনাগার) সক্ষমতার তুলনায় বেশি তরল বর্জ্য উৎপাদন ও অপরিশোধিত বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও

দুধে পানি মেশানো ও অনুমোদনহীন উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ও লাহিড়ী মোহনপুর এলাকায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের

বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শহরের বাহিরগোলা রোডে অবস্থিত বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল