ঈদকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

পবিত্র ঈদ উপলক্ষে নৌপথে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে -এর পশ্চিম জোন।

শনিবার (১৪ মার্চ ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথ নিরাপদ রাখতে নিয়মিত টহল, যৌথ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের মধ্যে রয়েছে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা।

কোস্ট গার্ড জানায়, ঈদকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে, সে জন্য বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর ফলে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোস্ট গার্ডের এ নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এবং ঈদের পরও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন