
রামপালে ১৯টি প্রতিষ্ঠানে ৯০০টি ফলজ চারা বিতরণ করলো নজরুল ইসলাম ও খাদিজা সিদ্দিকী ট্রাস্ট
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নে এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ‘নজরুল ইসলাম ও খাদিজা সিদ্দিকী ট্রাস্ট’-এর উদ্যোগে এবং ‘নজরুল ইসলাম ও খাদিজা সিদ্দিকী স্বাস্থ্য সেবা কেন্দ্র’ ও ‘ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা’র ব্যবস্থাপনায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা,








