ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থদের মাঝে চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছে ঝিনাইদহ পৌরসভা। পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং সহ-সম্পাদক এম শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পৌরসভার ৯টা ওয়ার্ডের  এলাকার ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে মোট ৪৬ হাজার ৩২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার