ঈদুল আযহায় সোনামুখী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ নং সোনামুখী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও কুরবানির মহান বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই আনন্দের দিনে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত সোনামুখী ইউনিয়ন গড়ে তুলি।
মোঃ নজরুল ইসলাম সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক ১ নং সদস্য, সোনামুখী ফাজিল মাদ্রাসার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা ও সমাজসেবার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সাথে জড়িত।তিনি আরও বলেন, শিক্ষা, সেবা ও সততার মাধ্যমে সোনামুখী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।উল্লেখ্য, মোঃ নজরুল ইসলামের বড় ভাই মোঃ জহুরুল ইসলাম কাজিপুর থানা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ভাতিজা মোঃ রাশেদুল হাসান রিপন কাজিপুর উপজেলা ছাত্রদলের নেতা।মোঃ নজরুল ইসলাম কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত দানেস উদ্দিন সরকারের ছেলে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন