
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সমাজসেবা
প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সমাজসেবা সহজীকরণ, হয়রানি কমানো এবং সরকারি সকল প্রকার ভাতা প্রাপ্তিতে সহজিকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন বলে জানিয়েছেন সেবা গ্রহনকারীগণ। সেবায় দালাল নির্ভরতা কমাতে নিয়মিত তদারকি জোরদার করেছেন সমাজ সেবা কর্মকর্তা। ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ ও নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্যন্য ভুমিকা গ্রহন করেছেন।
বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী, ও নাগরিকদের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন তিনি।
এর পাশাপাশি অসহায় দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীর আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ্য অসহায় রোগীদের আবেদনের ভিত্তিতে গুরুত্ব অনুযায়ী সরকারী বিধি মোতাবেক সহায়তা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণ এর ব্যপারে কার্য্যকর পদক্ষেপ গ্রহন করেন।
সেবা প্রত্যাশীরা জানান, আগের তুলনায় বর্তমানে সমাজসেবা অফিসে কাজ করতে এসে হয়রানি অনেক কমেছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করলে সময়মতো সেবা নিশ্চিত হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সচেতন মহল মতে, উলিপুরে সমাজসেবা প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা প্রদানে সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান এই দৃঢ় পদক্ষেপ একটি প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান জানান, বৃহৎ উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ও ০১ টি পৌরসভায় আমরা নিয়মিতভাবে সেবা প্রদান করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ যেন সহজ, স্বচ্ছ ও সময়মতো সেবা পায় এবং সেবা গ্রহণের সময় কেউ হয়রানির শিকার না হয়।
আমাদের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি ও আস্থার প্রতীক হয়ে উঠুক। আমাদের লক্ষ্য হলো বৃহৎ উলিপুর উপজেলায় সমাজসেবা কার্যালয়কে একটি সুশৃঙ্খল, জনবান্ধব ও দালালমুক্ত কার্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা।




