উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের আয়োজনে উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চ থেকে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে, শাহীন রেজার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, আজিজুর রহমান মানু, শফিউল মোমেন শফি, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, আব্দুর রাজ্জাক সন্টুসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গায় রোড শো/বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে “ডিসি” মহোদয়ের জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে