ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউট এর এসএসসি ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বালিয়াভাঙ্গা ওয়েস্ট কোটালিপাড়া ইউনিয়ন   ইনস্টিটিউট এর এস এস সি ২০২৬ সনের  A+ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ও তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। এসময় A+ ও A গ্রেড পাওয়া ছাত্র – ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মেধাবী ও দরিদ্র ছাত্র – ছাত্রীদের জন্য ৯ম শ্রেণি থেকে ১০ পর্যন্ত শিক্ষা বৃত্তি গঠনের ঘোষণা দেন। এছাড়াও শিক্ষক ও ছাত্রদের নিয়মিত উপস্থিতি ও শ্রেনী কার্যক্রমে অংশগ্রহণ না করলে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করতে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন স্থানে অভিযোগ/ পরামর্শ বক্স স্থাপন, ছাত্রীদের হয়রানি রোধে “জেন্ডার সেল” স্থাপন, পরীক্ষার্থীদের মেধা অনুযায়ী তিন ভাগে ভাগ করে বিশেষ নজরদারি করার ঘোষণা দেন। তিনি স্কুলটিকে কোটালীপাড়া উপজেলার সেরা স্কুল হিসেবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকল অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম শিক্ষকসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, উপজেলা বিএনপি এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান, পৌর জামাত ইসলামী এর সেক্রেটারি মো: আক্তার দাড়িয়াসহ অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন