
কোটালিপাড়ায় চিরকুট লিখে কলেজছাএীর রহস্যজনক মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট তার পড়ার টেবিল থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরিফা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।


