কয়রায় জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিবাদীদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ

খুলনার কয়রা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – সিআর ৬৯৬/২৬। মামলার বাদী মো. নাসির উদ্দীন তরফদার। পিতা মৃত বেলাত তরফদার, গ্রাম শ্রীফলতলা, কয়রা, খুলনা।মামলায় বিবাদী করা হয়েছে: ১. আ. রাজ্জাক সানা, পিতা মৃত বাবর আলী সানা ২. মো. হাকিম মোল্যা, পিতা মৃত জামাল মোল্যা
৩. মিজান সানা, পিতা আজগার আলী সানা
সর্ব সাং – লালুয়া, কয়রা, খুলনা। বাদী. নাসির উদ্দীন তরফদার অভিযোগ করেন  তিনি বিভিন্ন সময়ে রেজিস্ট্রি কবলা ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত মোট ২.৭৮ একর জমি দীর্ঘদিন ধরে খাজনা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিটি কয়রা থানার লালুয়া মৌজায় অবস্থিত। তার দাবী , ওই ২.৭৮ একর জমির মধ্যে ১.১৩ একর জমি বিবাদীরা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তার অভিযোগ, বিবাদীরা ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি নিজেদের বলে প্রচার করছেন এবং গত ১০/০৪/২০০২ তারিখ থেকে ওই জমি জবর দখল করে রেখেছেন বলে তিনি দাবি করেছেন। বাদী আরও অভিযোগ করেছেন, জমির সীমানা ভাঙা ও মাটি কাটার কারণে তার প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। স্থানীয়ভাবে সালিশ ও মাপজোকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলায় ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ৪, ৫, ৭, ১০ ও ১৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাদী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে বিবাদী পক্ষের লোকজন বলেন তিনি এই মামলাটি মিথ্যা এবং আমাদেরকে হয়রানি করার জন্য করেছে । মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন