বৃহস্পতিবার সকাল দশ ১০ ঘটিকার সময়ে কয়রা বাজারে বিভিন্ন পেট্রোল পাম্প ও বিক্রয় কেন্দ্রে জ্বালানি তেল বেশি দামে বিক্রি করা হচ্ছে— এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বাজারের বিভিন্ন স্থানে তদারকি ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
তবে কয়রা বাজারের সভাপতি মো. জুলফিক্কার তার বক্তব্যে বলেন, বাস্তবে অনেক স্থানে বেশি দামে জ্বালানি তেল বিক্রি হলেও কাউকে জরিমানা না করায় অভিযানের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, “যদি অভিযোগ সত্য হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল। জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা না থাকলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি তেল বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



