রাষ্ট্রপতিকে নিয়ে সংসদ উত্তালের মাঝেই পাটওয়ারীর স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া শুরু করতেই ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।ঝাঁঝালো সেই স্ট্যাটাসে পাটওয়ারী বলেন, চুপ্পুর দুই গালে, জুতা পড়ুক তালে তালে!

মুহূর্তেই যা ঝড় তোলে নেটদুনিয়ায়। স্ট্যাটাসটি পোস্টের ২০ মিনিট না যেতে ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য দেওয়ার সময় ওয়াক আউট করেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।

এদিকে, ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। সে সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো আগে থেকেই সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে দামুড়হুদা উপজেলায় সরকারি অনুমোদনহীন ও পরিবেশ দূষণ কারী অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো

চুয়াডাঙ্গা উপজেলায় অবৈধ ইটভাটায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন

পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরা

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী