কলাতলীতে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র

ভোলা জেলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নে চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ মাঝি (পিতা: সলিমুল্লাহ মাঝি)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ কলাতলী আবাসন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে—একটি ধারালো ছুরি এবং একটি সাইকেলের চেইন।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে কলাতলী তদন্ত কেন্দ্রে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাশেদ মাঝি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সংক্রান্ত মামলার পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন