
পিরোজপুরের কাউখালীতে ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে কচা নদীতে যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ।
রোববার (২৫ অক্টোবর) উপজেলার কচা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে কাউখালী নৌপুলিশ ও মৎস্য বিভাগের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নদীতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





