পিরোজপুরের সব সরকারি দপ্তরে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশ

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পিরোজপুর জেলার সব সরকারি দপ্তরে রুফটপ সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বুধবার (৪ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের অংশগ্রহণে রুফটপ সোলার প্যানেল স্থাপনবিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা

Read More »

পিরোজপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ৩৭২ ট্যাব বিতরণ

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে পিরোজপুর জেলায় মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় তথ্যসংগ্রহকারীদের মধ্যে এ পর্যন্ত ৩৭২টি ট্যাব বিতরণ করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভায় বিতরণ করা হয়েছে ৭৬টি ট্যাব। মঙ্গলবার (৩ নভেম্বর) পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের

Read More »

কাউখালীতে যানজট, ফুটপাত দখল, মাদক ও নদীভাঙন নিয়ে উদ্বেগ, সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

পিরোজপুরের কাউখালী উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ ও নাগরিক সমস্যার সমাধানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভায় শহরের যানজট, ফুটপাত দখল, মাদক ও সন্ত্রাস, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং নদীভাঙনসহ স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় উঠে আসে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায়

Read More »

পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৫ মাসের কারাদণ্ড

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে মো. সজিব শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) পিরোজপুর সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত্রের সহকারী পরিচালক

Read More »

পিরোজপুর জেলা কারাগারে রেড ক্রিসেন্টের RFL কার্যক্রম নিয়ে মতবিনিময়

কারাবন্দিদের সঙ্গে পরিবারের যোগাযোগ ও পারিবারিক বন্ধন পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির Restoring Family Links (RFL) কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের প্রতিনিধিরা। সাক্ষাৎকালে RFL কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং কারাবন্দিদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগের সুযোগ সৃষ্টি

Read More »

পিরোজপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব মেলার উদ্বোধন

‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসক

Read More »

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার ও মশকনিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে পিরোজপুরে খাল পরিষ্কার, আবর্জনা অপসারণ ও মশকনিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়সংলগ্ন নিজামুদ্দিন খাল ও পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়।

Read More »

নাজিরপুর হাসপাতালে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, হাসপাতাল

Read More »

পিরোজপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দিদের কল্যাণে প্রয়োজনীয় নির্দেশনা

পিরোজপুর জেলা কারাগারের নিরাপত্তা, বন্দিদের সুযোগ-সুবিধা ও সংশোধনমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, বন্দিদের আবাসন, দৈনিক খাবার পরিবেশন এবং কারাগারের সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক নারী বন্দিদের আবাসন এবং তাঁদের সঙ্গে থাকা শিশুদের

Read More »

সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা

Read More »