
পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস, শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একইভাবে মাদকের বিস্তার রোধে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।


