কাজিপুরে পলাশপুর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুরে পলাশপুর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
 ১১ অক্টোবর ২০২৬ খ্রি. রবিবার সকাল ১০টায় পলাশপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ক্লিনিকের শুভ উদ্বোধন ঘোষণা করেন ৬২ সিরাজগঞ্জ-০১ (কাজিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এবং কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র প্রভাষক মোঃ আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাসেল।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ স্বপন মিয়া (ডাক নাম শুকুর আলী)। তিনি বলেন, ২০০৭ সালে কমিউনিটি ক্লিনিকটি নদীগর্ভে বিলীন হওয়ার পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পলাশপুর গ্রামের আমির হোসেনের বাড়ির বারান্দায় কার্যক্রম পুনরায় শুরু করা হয়। সেখানে সেবা নিতে আসা এলাকাবাসী এবং সেবা প্রদানকারীদের ব্যাপক সমস্যার হয়
এমতাবস্থায় গ্রামের পক্ষ থেকে পলাশপুর গ্রামের মোঃ স্বপন মিয়া ওরফে শুকুর আলী ও মেঘাই গ্রামের মোঃ তারা মেম্বার দুজন মিলে নিজেদের এবং এলাকার লোকজনের সহযোগিতায় পলাশপুর গ্রামে ওয়াপদা বাঁধের সাইটে ২০ হাত দৈর্ঘ্যের একটি টিনের ঘর তৈরি করে ডোয়া মেঝে পাকা করা হয়। এই নতুন ঘরেই আজ আনুষ্ঠানিকভাবে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হলো।
এ সময় এলাকাবাসী ক্লিনিকের ছোট ছোট সমস্যার কথা তুলে ধরেন। মাননীয় সংসদ সদস্য স্বল্প সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রশিদ রানা, সাবেক যুবদলের সভাপতি সাজাদুর রহমান বাবলু, কাজিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুলেমান মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন