কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায

শনিবার (৩ অক্টোবর) সিরাজগঞ্জের কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম বকুল এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর উপজেলা পরিষদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায়
কাজিপুর উপজেলার  ইউ এনও (ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া, পুলিশ কর্মকর্তা সহ বেশ কিছু সহকর্মী বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বকুলের পিতার নাম মরহুম  আব্দুল গফুর পন্ডিত,তিনি কাজিপুর ইউনিয়নের চরবুঙ্গির বাসিন্দা । কর্মজীবনে এগ্রিকালচার অফিসার হিসেবে চাকরি করেছেন। মৃত কালে তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই অক্টোবর ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর সকালে তিনি মারা গেছেন।পরে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  শেষে সিরাজগঞ্জ জেলা রহমতগঞ্জ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন