
সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন সীমান্ত বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি এবং ১টি মোটরসাইকেল সহ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ টিম। গ্রেফতারকৃত
মোঃ নাসিম হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর উপজেলা কুড়ালিয়া গ্রামের পিতা-মোঃ শফিকুল ইসলামের পুত্র।
কাজিপুর থানা পুলিশের একটি টিম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ সীমান্ত বাজার এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজারে রাস্তার ওপর নিয়মিত চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালীন রাত আনুমান ০১:৪০ ঘটিকার সময় দুইজন আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালক মোঃ নাসিম হোসেন (৩০) কে পুলিশ আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনে কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি রিভলবার যার ব্যারেলের বামপাশে ইংরেজিতে “BARMA” খোদাই করা আছে। যাহার বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি এবং ম্যাগাজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত এফজেড-এস (FZ-S Version-3.0) ইয়ামাহা কোম্পানির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।কাজিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান,
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯ এ/১৯(এফ) ধারায় কাজিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





