‎কাজিরহাটে ৭৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় মাদকবিরোধী এক সফল অভিযানে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
‎সোমবার কাজিরহাট থানার এসআই আনিসুর রহমান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— চর উদয়পুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার (২৫) এবং চরসোনাপুর এলাকার মৃত আজমুল হোসেনের ছেলে মোঃ রাসেল (৩৫)।
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে রিফাত ও রাসেলের হেফাজত থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়।
‎কাজিরহাট থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন