
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে কাঠালিয়া বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ব্যবসায়ীদের দাবি, এর আগে বিভিন্ন সময়ে এ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারের মতো এমন উৎসবমুখর পরিবেশ তারা খুব একটা দেখেননি।
পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের ভাষ্য অনুযায়ী, ভোটগ্রহণে কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো নির্বাচনকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় ছিল। কোনো ধরনের সহিংসতা বা দুর্ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে মোট ২৩৪টি ভোট কাস্ট হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটারদের মধ্যে বেশি আগ্রহ দেখা যায়। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।
ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ মাসুম আসাদ খান বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মোঃ আজিম সিকদার বিজয় লাভ করেন।
এছাড়া ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম ও মো. হাজ্জাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম সোহাগ মিয়া সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম** এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে **মোহাম্মদ আলী খান নান্টু**সহ সাতজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কোষাধ্যক্ষ, মহিলা বিষয়ক ও ধর্ম বিষয়কসহ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের সমর্থক ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বন্দরের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।




