লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) জেলা বিএনপির উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে পৃথক কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর)লালমনিরহাট রেলওয়ে স্টেশনসংলগ্ন শ্রমিক দলের কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বক্তব্যে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও ১৯৭৫ সালের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নতুন ধারায় দেশ পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। সরকারের চলমান কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা বা ভুলত্রুটি থাকলেও তা ইতিবাচকভাবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আগামী ৯২ নভেম্বর লালমনিরহাট সফরে আসবেন প্রধান মন্ত্রী তারেক রহমান। সেই কর্মসুচিতে জেলার বিভিন্ন দাবি-দাওয়া ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরবেন। জেলার সমস্যাগুলো সম্পর্কে তিনি অবগত রয়েছেন বলেও জানান।

পরে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান। সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আশরাফুজ্জামান মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুলনহকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।