কালীগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইউএনওর কৃতজ্ঞতা প্রকাশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

এক বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কালীগঞ্জ পৌরসভা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সচেতন নাগরিক এবং দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সবার দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার ফলে কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হয়েছে।

দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। উপজেলার