কুড়িগ্রাম জেলাধীন চিলমারী উপজেলার মশাবান্দা চৌরাস্তার মোড়ে

গত ১৭ /৪ /২০২৬  রোজ শুক্রবার দুই বছরের শিশু মোছঃ আয়েশা আক্তার কে  পাশবিক নির্যাতনের মাধ্যমে কে বা কাহারা হত্যা করে।
আজ ১১ দিন পার হয়ে গেলেও হত্যাকারী ধরাছোঁয়ার বাহিরে।
এ নিয়ে এলাকাবাসী এবং জনসমাজের কাছে প্রশ্ন  ওঠে এবং উদ্বেগের সৃষ্টি হয়  তারই পরিপ্রেক্ষিতে আজ ২৭/০৪/২০২৬ রোজ সোমবার মাচাবান্ধা চৌরাস্তা মোড় হতে সর্ব সাধন একটি মানববন্ধন  মিছিল বের করেন।
মিছিলটি চৌরাস্তা মোড় থেকে থানা হাট বাজার হয়ে উপজেলা চত্বরে কিছু সময় অবস্থান করেন।
এরপর চিলমারী থানার সামনে কিছুক্ষণ অবস্থান করে।
থানার সামনে অবস্থান কালে কোন প্রশাসন বাইরে বের হয় না।
এরপর মিছিলটা মাটিকাটা মরে অবস্থান নেয়।
সকলের একটাই দাবি আয়েশা হত্যার বিচার চাই।
আয়েশা এখন কবরে খুনি কেন বাহিরে এই স্লোগানের মুখরিত এখন চিলমারী এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।