সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক-মোটরবাইক সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় আহত ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরবাইকে থাকা আরও দুজন আরোহী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শ্যামনগর উপজেলা বংশীপুর এলাকার পেঁচো সরদার মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেঁচো সরদার মোড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইকের সজোরে সংঘর্ষ হয়। এতে মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হন।
​দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক দেখা গেছে।
​খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। (তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর