
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাঈদ হাসান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাইসুল ইসলাম।
সভায় বক্তব্য দেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি মোঃ মনোয়ার হোসেন, সদকী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, আমিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের কুমারখালী উপজেলা শাখার সভাপতি, হারুন অর রশিদ, রুপসীবাংলা সমবায় সমিতির সভাপতি শিশির কুমার বিশ্বাস, ইচ্ছে সমবায় সমিতির সাধারণ সম্পাদক, মিতা আক্তার, আইকন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি, সোহেল রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ সরকারি রাজস্ব দেওয়ার স্বকৃীত স্বরূপ ৩টি সমবায় সমিতির সমস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
এ সময় উপজেলা সমবায় অফিসের সহকারী কর্মকর্তা এনামুল হক রানা,এস এম সুজন, অফিস সহকারী আক্তার হোসেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সমবায় সমিতির প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় সমিতির সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।





