কুয়াকাটায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক মেয়র আনোয়ার হাওলাদার

পটুয়াখালীর কুয়াকাটায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ঈদ উপহার নিতে সাধারণ মানুষ তার বাড়ির সামনে ভিড় করতে থাকে। এদিন সকাল থেকেই কুয়াকাটা পৌর এলাকার প্রায় ১০ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
সাবেক মেয়র আনোয়ার হাওলাদার জানান, তিনি গত প্রায় ১০ বছর ধরে কুয়াকাটা পৌর এলাকার সাধারণ মানুষের মাঝে নিয়মিতভাবে ঈদুল ফিতরে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি এবং ঈদুল আজহায় গরুর মাংস বিতরণ করে আসছেন। তিনি বলেন,
“আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন এই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই।”
এসময় তিনি অভিযোগ করে বলেন, তার এ মানবিক কার্যক্রমে একটি মহল বাধা সৃষ্টি করছে। ভবিষ্যতে নেতৃত্ব দিতে আগ্রহী কিছু ব্যক্তি তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আমি কখনোই আওয়ামী লীগের কোনো সদস্য ছিলাম না। বরং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলাম।”
স্থানীয় বাসিন্দা আঃ হক মাঝি বলেন, “প্রতি বছর ঈদ ও কোরবানিতে আনোয়ার হাওলাদারের দেওয়া শাড়ি, লুঙ্গি ও গরু পেয়ে আমরা ঈদ পালন করি। তিনি না থাকলে হয়তো আমাদের ঈদ উদযাপনই হতো না।”
এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়িত্ব পালন করে আসছেন সাবেক মেয়র আনোয়ার হাওলাদার, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির