কলাপাড়ায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি: অটো রাইস মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা

 পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে একটি অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ‘বিচ অটো রাইস মিল’-এ অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ

Read More »

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যাহত, ভোগান্তিতে পর্যটক

পর্যটন কেন্দ্র কুয়াকাটা-এ ডিজেল সংকটের কারণে আবাসিক হোটেলগুলোর জেনারেটর সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকরা, বাড়ছে অসন্তোষ ও ভোগান্তি। শনিবার (১৮ এপ্রিল) সারজমিন পরিদর্শন করে জানা গেছে, কুয়াকাটায় প্রায় চার শতাধিক আবাসিক হোটেল রয়েছে। পর্যটকদের সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রতিটি হোটেলেই নিজস্ব জেনারেটরের ব্যবস্থা আছে। তবে বৈশ্বিক

Read More »

মহিপুরের ধুলাসার ইউনিয়নে জেলেদের ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়ম

 পটুয়াখালীর মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত ৮০ কেজি চালের বিপরীতে জেলেদের দেওয়া হচ্ছে মাত্র ৪৮ থেকে ৫৮ কেজি করে চাল। মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় দরিদ্র জেলেদের কার্ড আটকে রেখে স্লিপের মাধ্যমে কম পরিমাণ

Read More »

কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক ডিএনসির অভিযানে গ্রেফতার ২

পর্যটন নগরী কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌর শ্রমিকদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। আটককৃতদের মধ্যে স্থানীয় পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির (৪৪) রয়েছেন, যিনি ইয়াবা পরিবহনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। রবিবার রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাকিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ৩

Read More »

কলাপাড়ায় অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এই বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া

Read More »

কুয়াকাটায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক মেয়র আনোয়ার হাওলাদার

পটুয়াখালীর কুয়াকাটায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ঈদ উপহার নিতে সাধারণ মানুষ তার বাড়ির সামনে ভিড় করতে থাকে। এদিন সকাল থেকেই কুয়াকাটা পৌর এলাকার প্রায় ১০ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। সাবেক মেয়র আনোয়ার

Read More »

রাতের আঁধারে ডিক্রিকৃত জমির দেয়াল ভেঙে ঘর নির্মাণের জামায়াত নেতার বিরুদ্ধে আদালতে মামলা

পটুয়াখালীর কুয়াকাটায় ডিক্রিকৃত জমির সীমানা প্রাচীর ভেঙে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগে পৌর জামায়াতের এক নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি পটুয়াখালীর মোকামস্থ বিজ্ঞ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে দায়ের করা হয়েছে। মামলার বাদী মোঃ মোতালেব শরীফ (৭১), পিতা মৃত রজব আলী শরীফ। তিনি অভিযোগ করেন, তার ডিক্রিকৃত

Read More »

কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ একজন আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪ টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল দশটায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের

Read More »