কুয়াকাটায় কিশোরীদের সচেতনতা ও মাতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাতৃত্ব ও কিশোরীদের উন্নয়ন এবং সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে চেক ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। প্রশিক্ষণে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, পুষ্টি, নিরাপদ ভবিষ্যৎ, সামাজিক মূল্যবোধ ও নিজেদের অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এ কে এম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মুহাম্মদ ইকবাল হোসাইন, মো. মোহাম্মদ শহীদ উল্লাহ ও মোহাম্মদ রাশেদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরিফুজ্জামান।
এ সময় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান এবং সভাপতি জহিরুল ইসলাম মিরনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, কিশোরী সংঘের সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কিশোরীদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলা একটি সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের জন্য নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
শেষে প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী সুবিধাভোগীদের মাঝে চেক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির