কুয়াকাটায় বেসরকারি প্রাইমারি স্কুলের রেজিস্ট্রেশন দাবি, শিক্ষাবঞ্চনার আশঙ্কা

পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন এলাকার মধ্য মুসল্লীবাদ গ্রামে অবস্থিত একটি বেসরকারি প্রাইমারি স্কুল দীর্ঘদিনেও সরকারি রেজিস্ট্রেশন না পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ২০১২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি শুরু থেকেই এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ মোট ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন এবং শিক্ষার্থী সংখ্যা ২৫০-এরও বেশি। প্রতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে।
বিদ্যালয়টির আশেপাশে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের বসবাস থাকলেও এলাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য বিকল্প কোনো প্রতিষ্ঠান নেই। ফলে স্থানীয়দের কাছে এই স্কুলটিই একমাত্র ভরসা।
বিদ্যালয়টি কলাপাড়া উপজেলা-এর কুয়াকাটা লতা চাপলি ইউনিয়নের মুসল্লীবাদ গ্রামে অবস্থিত এবং বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার নজরেও রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় অভিভাবকরা জানান, দ্রুত বিদ্যালয়টির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে এলাকার শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে, রেজিস্ট্রেশন না হলে অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন