
নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলাদল ও স্বেচ্ছাসেবক দল।
রোববার বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন ও সদস্য সচিব সাইফুল আজম সোহেল।
এ সময় মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।




