কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কোটালীপাড়া পৌরসভা, কলাবাড়ি, সাদুল্লাপুর, রামশীল, বান্ধাবাড়ী, শুয়াগ্রাম, আমতলী, হিরণ, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ ও কান্দি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এবং উপজেলা চত্বরে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়।
অপরদিকে, লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মাঝবাড়ী, ওয়াপদারহাট, মনসাবাড়ী, রাধাগঞ্জ, ভাঙ্গারহাটসহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
লকডাউন কর্মসূচির কারণে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ফলে উপজেলার বিভিন্ন সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালন করছেন।
এদিকে, এ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার হাটবাজার বন্ধসহ স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র