কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শ্রীশ্রী গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে।
আর সোমবার বিকেলে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ নিত্যানন্দ সেবাশ্রমের আঙিনায় এই স্কুলের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন।
সমাজসেবক কেশব  চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বৈদিক বিদ্যালয়ের পরিচালক ও ধর্ম প্রচারক সুব্রত বৈরাগী,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার,ইউপি সদস্য টুটুল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য কিরন চন্দ্র মল্লিক,সমাজসেবক হালদার বাড়ৈ বক্তব্য রাখেন।
আবুল বাশার হাওলাদার বলেন,
সামাজিক অবক্ষয়ের হাত থেকে শিশুদেরকে রক্ষার জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। সে চিন্তা থেকেই এই গীতা স্কুল স্থাপন করা হয়েছে।আমরা দলীয় ভাবে সকল ধর্মের মানুষদের পাশে থেকে  এ দেশকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষার জন্য কাজ করে যাব।
 আলোচনা সভার শেষ ১১২ জন শিক্ষার্থীর মাঝে ১১২টি গীতা, খাতা কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাটি কম, সম্ভাবনা অবারিত: বস্তায় আদা চাষে মাধবপুরে কৃষির নতুন দিগন্ত দুই শতকের অনাবাদি জায়গায় সবুজের সমারোহ—পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সম্ভাবনা

জমি কম, কিন্তু কৃষির সম্ভাবনা কম নয়। আধুনিক কৃষি প্রযুক্তি

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ MB মঞ্জিলে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ MB মঞ্জিলে মহাসমারোহে জশনে