এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, খুলনা-এর আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়।
বৈশাখী শোভাযাত্রাটি খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে সমাপ্ত হয়। উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা (ভারপ্রাপ্ত) জনাব নাজমুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব আবু সায়েদ মোঃ মঞ্জুর আলম, সম্মানিত জেলা প্রশাসক, খুলনা মিজ্ হুরে জান্নাত, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে মান্যবর বিভাগীয় কমিশনার ও সম্মানিত জেলা প্রশাসক উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেষে বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা জেলার আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও জেলা প্রশাসকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।




