গলাচিপায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট সনদপত্র প্রদান ও সংবর্ধনা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৫ সালের ১’শত ১১ জন এবতেদায়ী, দাখিল ও  ৮’ম শ্রেণি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট (সনদ) প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৮’এপ্রিল ২০২৬ইং বুধবার গলাচিপা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ( অঃদঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি অতিথি বলেন, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। কঠিন অধ্যায়ন মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারলেই শিক্ষার্থীরা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি তোমরা এই মেধাকে আরো সমৃদ্ধি, বিকাশিত করে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এন জেড মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবতেদায়ী ১৮ জন ট্যালেন্ট ৬ জন, সাধারণ ১২ জন, জুনিয়র ৮৪ জন, ট্যালেন্টপুলে ২৮ জন,সাধারণ ৫৭ জন এবং দাখিল ৮’ম শ্রেণির ৯ জন ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ ৫ জন মোট ১১১ জন শিক্ষার্থীদের মাঝে রজনীগন্ধা ফুল দিয়ে সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন