পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা এতে গুরুতর আহত ৮ জন গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটে ২৭ মার্চ সকাল ৯ টার দিকে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় রন্জু হাওলাদার বাড়ির লোকের সাথে। সকালে জমিতে কাজ করার সময়। এসময় পূর্ব শত্রুতা জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জামাল আকন, মমিন আকন, নূরুল আমিন আকন, নূরুল হক আকন, বশির আকন, হারুন আকন, শিপলু আকন সহ আরো ২০ থেকে ৩০ জন লোক পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। এতে করে গুরুতর আহত হয় নাজমুল হক হাওলাদার, মন্নান ফকির, মোসারেফ হোসেন হাওলাদার, মিলন হাওলাদার এদেরকে গলাচিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জেসমিন বেগম, আকলিমা বেগম,সানজিদা আক্তার সহ আরো কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেরে দেয়া হয়। এদের মধ্যে থেকে গুরুতর আহত নাজমুল হাওলাদারের অবস্থা খারাপ থাকায় ওইদিনই গলাচিপা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় রেফার করেন। এনিয়ে গলাচিপা থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন আমারা অভিযোগ পেয়েছি তা এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




