গলাচিপা সরকারি কলেজে নবীনবরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যানার ছিঁড়ে ফেলা, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদমূলক মন্তব্য করায় ছাত্রদল কর্মী শাহাদাত হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীনবরণ অনুষ্ঠানের আগের রাতে কলেজ ক্যাম্পাসে টাঙানো অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগও উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে মন্তব্য করার পর ছাত্রদল কর্মী শাহাদাত হোসেনকে ফোন করে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদের নেতৃত্বে তাঁর ওপর হামলা ও মারধর করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া নবীনবরণ অনুষ্ঠানের সাজসজ্জা ও প্রয়োজনীয় মালামাল খুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে শফিকুল ইসলাম শফিক ও নিশাত আহমেদের বিরুদ্ধে।
ঘটনাটি নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের জেরে কোনো শিক্ষার্থী বা কর্মীকে হয়রানি কিংবা হামলার শিকার হতে হলে তা শিক্ষার পরিবেশ ও সাংগঠনিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১০ পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না, সতর্ক করার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে