মণিরামপুরে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের মণিরামপুরে সনাতন ধর্মাবলম্বী ১০৫ জনের মাঝে শাড়ি বিতরণ করেছে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা।
শুক্রবার সকালে সংস্থাটির উদ্যোগে প্রয়োজনীয় পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে এসব শাড়ি বিতরণ করা হয়।
সংস্থার পরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডা. মো. রিপুল কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম (বিসিএস), মো. আরিফুল ইসলাম (বিসিএস), সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, আলামিন সর্দার, সোহেল রানা, জাকারিয়া, মুকুল কুমার বিশ্বাসসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, দিশেহারা রোগীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটের কারণে কাঙ্খিত

শোক সংবাদ

অকালেই না ফেরার দেশে চলে গেলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের

চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান প্রায় ২০ লাখ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, ৬০ কিলোমিটার ঘুরে ট্রেনে ওঠার ভোগান্তি থেকে চায় মুক্তি

চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের রেলযাত্রা সহজ করতে কক্সবাজারের