গাইবান্ধায় গ্রাম ডাক্তার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রাইমারী ভিলেজ ডক্টরস সোসাইটি (পিভিডিএস) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গ্রাম ডাক্তার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২.০০ টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডাব)-এর সভাপতি আ.খ.ম. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রশীদুল হাসান এবং গাইবান্ধার ড্রাগ সুপার মো. মেহেদী হাসান।
সম্মেলন উদ্বোধন করেন প্রাইমারী ভিলেজ ডক্টরস সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. গাউছুল আজম (শিশু)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মো. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের সদস্য মো. আবুল ফজল।
অনুষ্ঠান পরিচালনা করেন পিভিডিএস গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম আকন্দ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. ছাইফুল করিম।
উক্ত সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলার সভাপতি মোঃ আব্দুল হালিম সরকারকে সভাপতি, মোঃ আব্দুল হালিম আকন্দকে সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল করিমকে সহ সভাপতি, মোঃ রফিকুল ইসলাম রংগুকে সহ সভাপতি, মোঃ বদরুদ্দোজা মানিককে সহ সভাপতি ঘোষণা করা হয়।
সম্মেলনে গ্রাম চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গ্রাম চিকিৎসকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তাঁদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

তিন মাস ধরে শিক্ষা অফিসারের পদ শূন্য, ব্রাহ্মণপাড়ার ৪১ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম

সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম

স্টেশন মাস্টার না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পীরগাছার চৌধুরাণী রেলওয়ে স্টেশন, চরম দুর্ভোগে যাত্রীরা

রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী রেলওয়ে স্টেশনটি শুধুমাত্র স্টেশন মাস্টার না